মোংলা নদী
মোংলা নদীতে ফুল ও কাগজের নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস উদযাপন
বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলা নদীতে ফুল ছিটিয়ে ও রঙিন কাগজের নৌকা ভাসিয়ে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্থানীয় শিশুরা। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নদী ও জেলে জীবন সুরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সাথে নদী রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান বক্তারা।